সোনালী ব্যাংক লিমিটেড: মুদারাবা হজ্ব স‌ঞ্চয়ী হিসাব

সোনালী ব্যাংক লিমিটেড এর মুদারাবা হজ্ব স‌ঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্য:
০১. শুধুমাত্র একক ব্যক্তির নামে মুদারাবা হজ্ব সঞ্চয়ী হিসাব খোলা যাবে।
০২. এক হতে বিশ বছরের ভিতর হজ্ব সম্পাদনে আগ্রহী ব্যক্তিগণ মাসিক কিস্তিতে হজ্বের টাকার জমা গড়ে তুলতে পারবেন।
০৩. ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বছর ওয়ারী মাসিক কিস্তির হার নিম্নে দেখানো হলো। যিনি যে সালে হিসাব খুলবেন, তার জন্য সে সালের কিস্তি প্রযোজ্য হবে।
মেয়াদ (বছর) ২০১১ ২০১২ ২০১৩
মাসিক কিস্তি হজ্বের আনুমানিক খরচ মাসিক কিস্তি হজ্বের আনুমানিক খরচ মাসিক কিস্তি হজ্বের আনুমানিক খরচ
২০ বছর ১০১০ ৬৪৩৬০০ ১০৬০ ৬৭৫৭০০ ১১১৫ ৭০৯৫০০
১৯ বছর ১০৭০ ৬১২৯০০ ১১২৫ ৬৪৩৬০০ ১১৮০ ৬৭৫৭০০
১৮ বছর ১১৩৫ ৫৮৩৭০০ ১১৯০ ৬১২৯০০ ১২৫০ ৬৪৩৬০০
১৭ বছর ১২০৫ ৫৫৫৯০০ ১২৬৫ ৫৮৩৭০০ ১৩৩০ ৬১২৯০০
১৬ বছর ১২৮৫ ৫২৯৫০০ ১৩৫০ ৫৫৫৯০০ ১৪২০ ৫৮৩৭০০
১৫ বছর ১৩৮০ ৫০৪২০০ ১৪৪৫ ৫২৯৫০০ ১৫২০ ৫৫৫৯০০
১৪ বছর ১৪৮০ ৪৮০২০০ ১৫৫৫ ৫০৪২০০ ১৬৩০ ৫২৯৫০০
১৩ বছর ১৫৯৫ ৪৫৭৪০০ ১৬৭৫ ৪৮০২০০ ১৭৬০ ৫০৪২০০
১২ বছর ১৭৩০ ৪৩৫৬০০ ১৮২০ ৪৫৭৪০০ ১৯১০ ৪৮০২০০
১১ বছর ১৮৮০ ৪১১৮০০ ১৯৮০ ৪৩৫৬০০ ২০৮৫ ৪৫৭৪০০
১০ বছর ২০৮০ ৩৯৫১০০ ২১৬৫ ৪১১৮০০ ২২৯০ ৪৩৫৬০০
০৯ বছর ২৩১০ ৩৭৬৩০০ ২৪২০ ৩৯৫১০০ ২৫৪৫ ৪১৪৮০০
০৮ বছর ২৫৯৫ ৩৫৮৪০০ ২৭২৫ ৩৭৬৩০০ ২৮৬০ ৩৯৫১০০
০৭ বছর ২৯৬০ ৩৪১৩০০ ৩১১০ ৩৫৮৪০০ ৩২৬৫ ৩৭৬৩০০
০৬ বছর ৩৪৪৫ ৩২৫০০০ ৩৬২০ ৩৪১৩০০ ৩৮০০ ৩৫৮৪০০
০৫ বছর ৪১২৫ ৩০৯৬০০ ৪৩৩০ ৩২৫১০০ ৪৫৪৫ ৩৪১৩০০
০৪ বছর ৫১৪০ ২৯৪৮০০ ৫৩৯৫ ৩০৯৬০০ ৫৬৬০ ৩২৫০০০
০৩ বছর ৬৮২০ ২৮০৮০০ ৭১৬০ ২৯৪৮০০ ৭৫২০ ৩০৯৬০০
০২ বছর ১০১৮৫ ২৬৭৪০০ ১০৬৯৫ ২৮০৮০০ ১১২২৫ ২৯৪৮০০
০১ বছর ২০২৫৫ ২৫৪৭০০ ২১২৬৫ ২৬৭৪০০ ২২৩৩০ ২৮০৮০০
০৪. কোন জমাকারী যদি পূর্ব নির্ধারিত সময়ের পূর্বেই হজ্ব সম্পাদনে আগ্রহী হন, তাহলে তিনি তাঁর মুদারাবা হজ্ব সঞ্চয়ী হিসাবে জমাকৃত টাকার সাথে ঐ বছর নির্ধারিত হজ্বের টাকার অবশিষ্টাংশ জমা করে হজ্ব সম্পাদন করতে পারবেন। সে ক্ষেত্রে হিসাবটি যে মেয়াদ পর্যন্ত চালু ছিল সে মেয়াদ পর্যন্ত নির্ধারিত অনুপাতে মুনাফা পাবেন।
০৫. কোন জমাকারী পরবর্তীতে হজ্ব সম্পাদনে আগ্রহী না হলে এবং তাঁর জমাকৃত টাকা উঠিয়ে নিতে চাইলে তিনি জমার উপর মুদারাবা সঞ্চয়ী হিসাবের জন্য নির্ধারিত অনুপাতে মুনাফা পাবেন।
০৬. চূড়ান্ত মেয়াদ শেষে ব্যাংকের মুনাফাসহ জমাকৃত টাকা যদি উক্ত বছরে হজ্বের প্রকৃত খরচের কম হয় তবে জমাকারী বাকী টাকা এককালীন জমা করে হজ্ব সম্পন্ন করতে পারবেন।
০৭. হিসাবের মেয়াদ শেষে ব্যাংকের মুনাফাসহ জমা হজ্বের প্রকৃত খরচের বেশী হলে অতিরিক্ত টাকা জমাকারীকে ফেরত দেয়া হবে।
০৮. নির্দিষ্ট মেয়াদের মধ্যে হজ্ব পালনে ব্যর্থ কোন জমাকারী পরবর্তী কোন সময়ে হজ্ব সম্পাদনে আগ্রহী হলে তাঁর জমার মূল মেয়াদকাল পর্যন্ত হজ্ব সঞ্চয়ী হার অনুযায়ী মুনাফা পাবেন। মেয়াদোত্তর সময়ের জন্য উক্ত হিসাবে মুদারাবা সঞ্চয়ী হিসাব এর হার প্রযোজ্য হবে।
০৯. ব্যাংক যে কোন সময় এ হিসাব সংক্রান্ত যে কোন নিয়মাবলী পরিবর্তন, সংশোধন বা বাতিল করতে পারে এবং আমানতকারী তা মেনে চলতে বাধ্য থাকবেন।