দ্বিগুন আমানত বৃদ্ধি প্রকল্প
Double Benefit Scheme (DBS)
ক) হিসাবের মেয়াদকালঃ : ৬ ( ছয় বছর)
খ) এককালীন জমার পরিমাণঃ : ৫০,০০০ টাকা বা এর গুণিতক।
গ) সুদের হার : ১২.২৫ %(চক্রবৃদ্ধি হারে)।
ঘ) হিসাব খোলার নিয়মাবলীঃ : -১৮বা তদূর্ধ্ব বয়সের সুস্থ  যে কোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবে।
- হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২কপি সত্যায়িত ছবি লাগবে।
- নমিনী বাধ্যতামূলক।
ঙ) মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলেঃ : মূল টাকা ৫০,০০০.০০ হলে সেক্ষেত্রে মেয়াদ পূর্তীতে সুদ আসল দ্বিগুন প্রদান করা হবে। তবে মেয়াদ পূর্তীর আগে আমানত ভাঙ্গানো হলে নিম্নেবর্ণিত হারে সুদসহ আসল টাকা ফেরত দেয়া হবে। মূল টাকা ৫০,০০০.০০ বা এর গুণিতক হলে সেক্ষেত্রে প্রযোজ্য গুণিতক হারে সুদসহ আসল টাকা ফেরত দেয়া হবে।
 
মেয়াদ মুনাফার হার মুনাফা মুনাফাসহ আসল
৬ মাস পূর্তিতে ৪% সরল মুনাফা ১,০০০/- ৫১,০০০/-
১ বছর পূর্তিতে ৫% সরল মুনাফা ২,৫০০/- ৫২,৫০০/-
২ বছর পূর্তিতে ৬% সরল মুনাফা ৬,০০০/- ৫৬,০০০/-
৩ বছর পূর্তিতে ৭% সরল মুনাফা ১০,৫০০/- ৬০,৫০০/-
৪ বছর পূর্তিতে ৭% চক্রবৃদ্ধি মুনাফা ১৫,৫৩৯/- ৬৫,৫৩৯/-
৫ বছর পূর্তিতে ৭.৫% চক্রবৃদ্ধি মুনাফা ২১,৭৮১/- ৭১,৭৮১/-
৬ বছর পূর্তিতে ১২.২৫% চক্রবৃদ্ধি মুনাফা ৫০,০০০/- ১,০০,০০০/-
চ) ঋণসুবিধা   ডিবিএস হিসাবের বিপরীতে ঋণ সুবিধা প্রদানঃ

(১) ঋণসীমাঃ হিসাবের তাৎক্ষণিক স্থিতির (ঋণ প্রদানের তারিখে উক্ত উইঝ ভাঙ্গালে যে টাকা পরিশোধযোগ্য) সর্বোচ্চ ৮০%। এই হিসাব খোলার পর তাৎক্ষনিকভাবে উক্ত হিসাবের বিপরীতে ঋণ প্রদান করা যাবে।
(২) ঋণের সময়কালঃ ১২(বার) মাস,তবে সংশ্লিষ্ট হিসাবের মেয়াদের মধ্যে নবায়নযোগ্য।
(৩) ঋণের প্রকৃতিঃ ওভারড্রাফট
(৪) মঞ্জুরীর ক্ষমতাঃ শাখা প্রধান (পদবী নির্বিশেষে)।
(৫) মুনাফার হারঃ হিসাবের মুনাফার হারের ০৩ শতাংশ উর্দ্ধে।
(৬) পরিশোধ পদ্ধতিঃ ঋণের মেয়াদের মধ্যে কিস্তিতে কিংবা এককালীন পরিশোধযোগ্য।
(৭) দলিলপত্রাদিঃ
ক. ডিমান্ড প্রমিসরি নোট (ডিপি নোট)।
খ. লেটার অব লিয়েন।
গ. লেটার অব এগ্রিমেন্ট।
ঘ. আমানতের মূল রশিদ (ডিসচার্জকৃত) জামানত হিসেবে ব্যাংকে জমা
থাকিবে।