| স্কুল ব্যাংকিং স্কীম(SBS) |
| School Banking Scheme (SBS) |
|
| ক) |
এই স্কীম এর বৈশিষ্ট্যঃ |
|
|
| |
দৈনিক স্থিতির উপর অর্ধ বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হয়। |
|
|
| |
চার্জ মুক্ত এবং ন্যূনতম স্থিতি রাখার বাধ্যবাধকতা নেই। |
|
|
| |
ন্যুনতম ১০০ টাকা জমা দিয়ে এই হিসাব খোলা যায়। |
|
|
| |
হিসাবে যে কোন পরিমাণ টাকা রাখা যায়। |
|
|
| |
চার্জ ব্যতীত সাধারণ চেক বই ইস্যু করা হয়। |
|
|
| |
সুদের হার ৬ % |
|
|
| |
হিসাবটি যৌথ হিসাব হবে। |
|
|
| |
হিসাব খোলার পর ছাত্র/ছাত্রীদেরকে একটি করে বলপেন ও সোনালী ব্যাংক লিমিটেড এর মনোগ্রাম সম্বলিত একটি নোট বুক প্রদান করা হবে। |
|
|
| |
|
|
|
| খ) |
হিসাব খোলার পদ্ধতি ও নিয়মাবলীঃ |
|
|
| |
০৭ বছর হতে ১৭ বছর বয়স্ক বা ২য় শ্রেণী হতে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র/ছাত্রী এ স্কীমের আওতায় হিসাব খুলতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট স্কুলের সনদপত্র লাগবে।
হিসাবটি যেহেতু নাবালক হিসাব সেহেতু একজন বৈধ অভিভাবকের সাথে যৌথভাবে এ হিসাব খুলতে হবে।
ছাত্র/ছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হলে অভিভাবকের সম্মতিক্রমে এককভাবে হিসাব পরিচালনা করা যাবে।
এই হিসাবে নমিনী রাখা বাধ্যতামূলক। হিসাব খোলার সময় গ্রাহকের সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ২(দুই) কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।
|
|
| ** এই স্কীমের সুদের হার এবং মেয়াদসহ এতদসংক্রান্ত যে কোন শর্ত পরিবর্তণ /পরিবর্ধণ/সংশোধন/সংযোজন করিবার অধিকার সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে। |