সোনালী সঞ্চয় স্কীম
Sonali Deposit Scheme (SDS)
১। স্কীমের নাম : সোনালী সঞ্চয় স্কীম
২। মেয়াদ : ৫ (পাঁচ বৎসর)
৩। মাসিক কিস্তির পরিমান : ৫০০ টাকা, কিংবা ইহার গুনীতক সর্বোচ্চ ১০,০০০ টাকা
৪। সুদের হার : বার্ষিক ৮.৫০ শতাংশ
৫। কিস্তি প্রদানের তারিখ : প্রতি মাসের ১৬ হইতে ২৫ তারিখ
মেয়াদ পূর্তিতে এককালীন পরিশোধ পদ্ধতিঃ
মাসিক কিস্তির পরিমান ব্যাংক প্রদেয় বোনাসের পরিমান মেয়াদান্তে এককালীন সুদ-আসল ও বোনাসসহ প্রদেয় টাকার পরিমান
৫০০ ১,৫০০ ৩৮,৬৮৯
১,০০০ ২,০০০ ৭৬,৩৭৮
২,০০০ ৩,০০০ ১,৫১,৭৫৬
৩,০০০ ৪,০০০ ২,২৭,১৩৪
৪,০০০ ৫,০০০ ৩,০২,৫১২
৫,০০০ ৬,০০০ ৩,৭৭,৮৯১
৬,০০০ ৭,০০০ ৪,৫৩,২৬৯
৭,০০০ ৮,০০০ ৫,২৮,৬৪৭
৮,০০০ ৯,০০০ ৬,০৪,০২৫
৯,০০০ ১০,০০০ ৬,৭৯,৪০৪
১০,০০০ ১১,০০০ ৭,৫৪,৭৮২
১.০০ সাধারণ নিয়মাবলীঃ
১। আঠার বৎসর বা তদুর্ধ বয়স্ক এবং সুস্থ মস্তিস্ক সম্পন্ন যে কোন বাংলাদেশী নাগরিক নিজ নামে সোনালী ব্যাংক লিমিটেডের যে কোন শাখায় এই হিসাব খুলিতে পারিবেন।
২। এই হিসাব খোলার জন্য আমানতকারী ও নমিনি প্রত্যেকের দুই কপি করিয়া পাসপোর্ট আকারের ছবি প্রয়োজন।
২.০০ মাসিক কিস্তি জমাদানের পদ্ধতিঃ
১। প্রতি মাসের নির্ধারিত তারিখের মধ্যে কিস্তি জমাদান করিতে হইবে।
২। মাসিক কিস্তি নগদে কিংবা একই শাখায় আদায়যোগ্য চেকের মাধ্যমে জমা দেওয়া যাইবে।
৩। আমানতকারীর নামে একই শাখায় অন্য কোন সঞ্চয়ী/চলতি হিসাব থাকিলে সেই হিসাব হইতে উক্ত স্কীমের আওতায় খোলা হিসাবে মাসিক কিস্তি স্থানান্তর করা যাইবে। সেক্ষেত্রে প্রতিটি লেনদেনের জন্য ১০(দশ) টাকা স্থানান্তর ফি আদায়যোগ্য হইবে।
৩.০০ হিসাবের বিপরীতে ঋণ সুবিধাঃ
হিসাবধারী হিসাবের স্থিতি লিয়েন রেখে সর্বোচ্চ ৮০(আশি) শতাংশ ঋণ গ্রহণ করিতে পারিবেন।
৪.০০ মেয়াদ উত্তীর্ণের পূর্বে হিসাব বন্ধ করা হইলেঃ
১। হিসাব খোলার এক বৎসরের মধ্যে হিসাব বন্ধ করা হইলে গ্রাহক কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরৎ পাইবেন।
২। হিসাবের মেয়াদ এক বৎসরের অধিক কিন্তু তিন বৎসর পর্যন্ত হইলে গ্রাহক ৫% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাইবেন।
৩। হিসাবের মেয়াদ তিন বৎসরের অধিক কিন্তু পাঁচ বৎসরের কম হইলে গ্রাহক ৬% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাইবেন।
৪। হিসাবের মেয়াদ পাঁচ বৎসরের অধিক কিন্তু দশ বৎসরের কম হইলে গ্রাহক ৭% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাইবেন।
৫.০০ বিশেষ নিয়মাবলীঃ
১। এই হিসাবের বিপরীতে কোন চেক বই প্রদান করা হইবে না।
২। হিসাবধারীর মৃত্যুর পর নমিনী কর্তৃক হিসাবে কিস্তির অর্থ জমাদানপূর্বক হিসাব চালু রাখা যাইবে না।
৩। হিসাবের কিস্তির পরিমান পরিবর্তন করা যাইবে না।
৪। হিসাবের মেয়াদ শেষ হইবার পূর্বে হিসাবধারীর মৃত্যু হইলে মনোনীত নমিনী/নমিনীদেরকে ৪.০০ নং অনুচ্ছেদে বর্ণিত হার অনুযায়ী সরল সুদসহ কিন্তি প্রদেয় হইবে।
৫। হিসাবের বিপরীতে ঋণ প্রদান করা হইলে এবং ঋণের অর্থ সম্পূর্নভাবে পরিশোধের পূর্বে হিসাবধারী মৃত্যুবরণ করিলে আমানতের স্থিতি হইতে ঋণের বকেয়া সমন্বয়ের পর অবশিষ্ট স্থিতি মনোনীত নমিনী/নমিনীদেরকে প্রদেয় হইবে।
** এই স্কীমের সুদের হার এবং মেয়াদসহ এতদসংক্রান্ত যে কোন শর্ত পরিবর্তন/পরিবর্ধণ/সংশোধন/সংযোজন করিবার অধিকার সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ সংরক্ষণ করিবে।