সোনালী ব্যাংক সিএমএসএমই ঋণ কর্মসূচি

অপ্রাতিষ্ঠানিক/প্রান্তিক, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সহায়তা

সোনালী ব্যাংক পিএলসি দেশের ব্যাংকিং সেক্টরে জনগণের বিশ্বস্ত সঙ্গী হিসেবে তার জন্মলগ্ন থেকে প্রত্যন্ত অঞ্চলসহ দেশের সর্বক্ষেত্রে অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। দারিদ্র দূরীকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs-2030), কর্মসংস্থান সৃষ্টি এবং নারী-পুরুষের সমতা নিশ্চিতকরণে সিএমএসএমই কর্মসূচির আওতায় সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করা হচ্ছে।

সিএমএসএমই কার্যক্রম

নারী উদ্যোক্তাদের উন্নয়ন

নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও টেকসই ব্যবসা গড়ে তুলতে সোনালী ব্যাংক বিশেষ গুরুত্ব প্রদান করছে।

জামানতবিহীন ঋণ সুবিধা

বাংলাদেশ ব্যাংকের CMSME নীতিমালা অনুসারে ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে জামানতবিহীন ঋণ সুবিধা প্রদান করা হচ্ছে।

সিএমএসএমই ঋণ সীমা ও খাতভিত্তিক কাভারেজ

সোনালী ব্যাংক CMSME খাতে বিভিন্ন শিল্প ও সেবা খাতকে অন্তর্ভুক্ত করে বিস্তৃত ঋণ সুবিধা প্রদান করে।

দেশের অর্থনীতির সুষম উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সোনালী ব্যাংক পিএলসি CMSME খাতের বিকাশে সর্বদা সচেষ্ট এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে ঋণ প্রবাহ বৃদ্ধিতে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন।