সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Online Forex Trading / Dealing  এর মাধ্যমে মুনাফার

প্রলোভনে বৈদেশিক মুদ্রার অবৈধ ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকুন

 

সম্প্রতি বৈদেশিক মুদ্রার অবৈধ Online trading / dealing এর মাধ্যমে মুনাফার প্রলোভন দেখানো কিছু প্রচারণা বিভিন্ন website ও facebook এর মত সামাজিক যোগাযোগের মাধ্যম এমনকি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণেও লক্ষ্য করা যাচ্ছে। Foreign Exchange Regulation Act,1947  মতাবেক বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী অনুমদিত ডিলার / মানি চেঞ্জার ছাড়া অন্য কোন ব্যক্তি / প্রতিষ্ঠানের অনলাইন বা অন্যান্য মাধ্যমে বৈদেশিক মুদ্রার ক্রয়-বিক্রয় বেআইনি ও দণ্ডযোগ্য অপরাধ।

এ প্রেক্ষিতে বৈদেশিক মুদ্রার এ ধরনের অবৈধ ক্রয়-বিক্রয়ের প্ররোচণামূলক বিজ্ঞপ্তি দ্বারা আকৃষ্ট না হবার জন্য এবং বিজ্ঞাপন প্রচারে সহায়ক ভূমিকা না নেবার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেয়া যাচ্ছে।